ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সেলিমা রহমান হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরাইলের: মার্কিন রাষ্ট্রদূত ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৯০,৩৬০, নতুন ২৪০১, মৃত্যু ৩৯

আকাশ জাতীয় ডেস্ক: 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৮৬১ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪০১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯০ হাজার ৩৬০ জনে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭২ হাজার ৬১৫ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৩ শতাংশ।

এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।

২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১২ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৬ জন ও বাড়িতে তিনজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৮০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬৫ হাজার ৬১৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৫ হাজার ৩২১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৯০,৩৬০, নতুন ২৪০১, মৃত্যু ৩৯

আপডেট সময় ০৪:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০