ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সেলিমা রহমান হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরাইলের: মার্কিন রাষ্ট্রদূত ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে জনগণের সুবিধার্থে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। বেশকিছু শর্তে কয়েকদিন ঠিকঠাক চলার পরে আসতে থাকে নানা অভিযোগ।

কোনো স্বাস্থ্যবিধিই মানছিল না বাসগুলো। সবাই দাবি তুলতে তাকে বর্ধিত ভাড়া বাতিলের।
বুধবার (১৯ আগস্ট) বিআরটিএর বৈঠকে সেসব দাবির পরিপ্রেক্ষিতে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের নিয়মিত ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায়।

বুধবার বিকেলে বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত ভাড়া এবং পাশাপাশি দুই সিটের একটি খালি রেখেই বাস চলবে। সেপ্টেম্বরের এক তারিখ থেকে করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে যেমন ভাড়া ছিল সেই ভাড়া কার্যকর হবে। তবে পাশাপাশি সিটে বসলেও যাত্রীদের অবশ্যই মাস্ক পারতে হবে।

৩১ মে থেকে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। ঈদুল আজহার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মোটামুটি ঠিকঠাকভাবেই মানা হচ্ছিল গণপরিবহনে। তবে ঈদযাত্রা ও ঈদ পরবর্তী সময় থেকে স্বাস্থ্যবিধি কোন মানতে দেখা যায় গণপরিবহনগুলোতে। অনিয়ম করে যাত্রী বেশি নেয়াও হচ্ছে এবং আদায় করা হচ্ছে বর্ধিত ভাড়াও।

গত ১২ আগস্ট অ্যাডভোকেট মো. আতিকুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাসিম উদ্দিন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান

Tag :
আপলোডকারীর তথ্য

উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

আপডেট সময় ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০