ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু মানেই সাহসী নেতা, জোরজুলুমের বিরুদ্ধে একটি ঢাল: রীভা গাঙ্গুলি

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি সংক্ষিপ্ত ও প্রাণবন্ত ভার্চুয়াল বইপাঠ সভার আয়োজন করা হয়েছে।

এতে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট লেখক এবং ব্যক্তিগণ বইয়ের নির্বাচিত অনুচ্ছেদ বিষয়ে আলোচনা করেন।

সোমবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই বইপাঠ সভার আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ এই সভা উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানে একজন সাহসী নেতা, একজন দৃঢ়চেতা মানুষ, একজন ঋষিতুল্য শান্তিদূত; একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা, একজন পাশবিকতা বিরোধী এবং যেকোনও জোরজুলুমের বিরুদ্ধে একটি ঢাল।’

তার বক্তব্যের পরে, অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঁচটি অনুচ্ছেদ পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর সাহসিকতা ও বাংলাদেশের উন্নয়নে তার অবর্ণনীয় অবদান নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, ইউজিসি অধ্যাপক এবং অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি ভাষার অনুবাদক ড. ফকরুল আলম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ান স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী, দ্য এশিয়ান এইজ পত্রিকার সম্পাদক ও শেখ মুজিবুর রহমান বইয়ের লেখক সৈয়দ বদরুল আহসান, বিশ্বভারতীর ইতিহাস বিভাগের শিক্ষক ড. শুভায়ু চট্টোপাধ্যায় এবং কবি, উদ্যোক্তা ও ঢাকা লিট ফেস্টের সহ-প্রতিষ্ঠাতা মিস সাদাফ সাজ।

পুরো অধিবেশনটি পরিচালনা করেন আইজিসিসি ঢাকার পরিচালক শ্রীমতী নীপা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধু মানেই সাহসী নেতা, জোরজুলুমের বিরুদ্ধে একটি ঢাল: রীভা গাঙ্গুলি

আপডেট সময় ০১:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০