ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ হচ্ছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ির বিশেষ ধরনের নম্বর প্লেট বিক্রির মাধ্যমেও রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

সোমবার চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, আয়কর অনুবিভাগের ২০২০-২১ অর্থবছেরর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। রাজস্ব আহরণের গতি স্বাভাবিক রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর খাত থেকে রাজস্ব যোগান নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত সুন্দর ও যুগপোযোগী একটি কর্মপন্থা নিয়েছে। সম্পূর্ণ বিজনেস প্রসেস হবে অটোমেশনের মাধ্যমে।

মন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনা সামগ্রিক অটোমেশনের আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হবে। একবারের বেশি কোনো ব্যক্তিকে টিন নম্বর দেওয়া হবে না।

সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ৭ জন মেম্বার, ৩১ জন কমিশনার ও জাতীয় রাজস্ব বোর্ডের অন্য কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ হচ্ছে’

আপডেট সময় ১১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০