ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

রিজেন্ট-জেকেজি সম্পর্কে ‘যা জানেন’ দুদকে বলেছেন ডা. আজাদ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের পরীক্ষা প্রতারণায় জড়িত রিজেন্ট হাসপাতাল ও জেকেজি সম্পর্কে ‘যা জানেন’ সেসব তথ্য দুর্নীতি দমন কমিশন-দুদকের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

করোনা পরীক্ষা প্রতারণার অভিযোগ অনুসন্ধানে দুদকের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকালে ডা. আজাদ সাংবাদিকদের বলেন, ‘রিজেন্ট ও জেকেজি সম্পর্কে আমি যা জানি তা বলেছি।’

এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ’র নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগের দিন বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

বৃহস্পতিবার বিকালে জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই মহাপরিচালক প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আগের দিনের মতো ‘নিজের দক্ষতা, যোগ্যতা ও নিষ্ঠার’ কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

এসময় করোনা পরীক্ষা নিয়ে কেউ অপরাধ করলে তাদের কঠোর শাস্তি দাবি করে ডা. আজাদ বলেন, ‘এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।’

প্রসঙ্গত, একই অভিযোগে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

রিজেন্ট-জেকেজি সম্পর্কে ‘যা জানেন’ দুদকে বলেছেন ডা. আজাদ

আপডেট সময় ০৬:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০