ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি সরকার অবকাঠামো উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ: সড়কমন্ত্রী

স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য খাতের নানান অনিয়ম নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সদ্য বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১০টার দিকে দুদক কার্যালয়ে তারা প্রবেশ করেন। সাড়ে ১০ টার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজাদ ছাড়াও দুদক যাদের জিজ্ঞাসাবাদ করছে তারা হলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

সরকারি মেডিকেল ও কলেজ হাসপাতালের জন্য পিপিই, মাস্ক ও মেডিকেল সামগ্রী ক্রয়ে দুর্নীতি এবং প্রতারক সাহেদের রিজেন্ট হাসপাতালের অনুমোদনসহ অনিয়মের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ আগস্ট আজাদসহ পাঁচ কর্মকর্তাকে তলব করে দুদক।

দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত চিঠিতে আবুল কালাম আজাদকে আগামী ১২ আগস্ট এবং আরেক পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত চিঠিতে তাকে ১৩ আগস্ট কমিশনে হাজির হতে বলা হয়েছে।

জয়নুল আবেদীন শিবলীর চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তারা কভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহারের জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় করেন। পরে এসব সামগ্রী বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তাদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু তদন্তে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বক্তব্য প্রয়োজন।

আর শেখ মো. ফানাফিল্যাহর চিঠিতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ জনসাধারণের সঙ্গে প্রতারণা করে করোনা সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকা নেয়া হয়। এই অভিযোগ তদন্তেও আবুল কালাম আজাদের বক্তব্য প্রয়োজন।

একই ঘটনায় শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত আরেক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, বর্তমান উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকেও আজ কমিশনে হাজির হতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনে মিলল কাঁটায় ঢাকা ডাইনোসর

স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আপডেট সময় ১২:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০