ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

বন্ধ হচ্ছে করোনা বুলেটিন

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনাভাইরাসের আপডেট জানাতে গত প্রায় পাঁচ মাস ধরে চলে আসা দুপুরের স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে নিয়মিত আপডেট।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ দিন অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।’

গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ ব্রিফিং করতেন।

মার্চের শেষের দিকে নিয়মিত এ ব্রিফিং পরিচালনা করতে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। বিকাল ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও পরে দুপুর আড়াইটায় ব্রিফিংয়ের সময় নির্ধারণ করে অধিদপ্তর।

এরপর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় সাংবাদিকরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারতেন। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে ‘বুলেটিন’ আকারে এটি উপস্থাপন শুরু হয়। এতে নিয়মিত তথ্য উপস্থাপন করে আসছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

বন্ধ হচ্ছে করোনা বুলেটিন

আপডেট সময় ১১:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০