ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইল টাওয়ার থেকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়ার চেষ্টা

আকাশ আইসিটি ডেস্ক :

দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট ছড়িয়ে দিতে মোবাইল টাওয়ারকে ওয়াইফাই টাওয়ার হিসেবে ব্যবহারে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ফাইবার অপটিক নয় বরং বেতার তরঙ্গ ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে সংযুক্ত করার লক্ষ্যে এ প্রযুক্তির পরীক্ষা চালানো হচ্ছে।

আগামী সপ্তাহেই এ বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ইতোমধ্যে টেলিটকের টাওয়ার থেকে ওয়াইফাই করা যায় কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এটি প্রাথমিকভাবে সফল হয়েছে। ‘এ পদ্ধতির ফলাফল মূল্যায়ন করা হচ্ছে। ফলাফল যদি এগিয়ে যাওয়ার মতো হয় তাহলে এটি সারা দেশের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে দারুণ ভূমিকা রাখতে পারে’ বলছিলেন মন্ত্রী।

জানা যায়, সপ্তাহখানেক আগে নেত্রকোনার খালিয়াজুরীর কৃষ্ণপুরে টাওয়ার থেকে ওয়াইফাই করার এ পরীক্ষা করে টেলিটক। এতে আবদুল জব্বার রাবেয়া খাতুন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার দেশের ১৪৬টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে বিনা মূল্যে উচ্চগতির ওয়াইফাই চালুর কার্যক্রম উদ্বোধন করে।

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফ্রি ওয়াইফাই চালু হওয়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ১০ এমবিপিএস গতির ব্যান্ডউইথ পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক বছর পর্যন্ত বিনা মূল্যে এ ব্যান্ডউইথ পাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ব্যান্ডউইথের খরচ বহন করবে। তবে শিক্ষার্থীদের জন্য এটি বিনা মূল্যেই।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

মোবাইল টাওয়ার থেকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়ার চেষ্টা

আপডেট সময় ০২:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০