ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ধনীদের মহাকাশ ভ্রমণের জন্য বিলাসবহুল মহাকাশযান তৈরি

আকাশ আইসিটি ডেস্ক : 

সাধারণ মানুষের মহাকাশ ভ্রমণে আগ্রহ দীর্ঘদিনের। এই আগ্রহকে পুঁজি করে একটু একটু করে বাড়ছে মহাকাশ পর্যটন। মহাকাশ পর্যটন ব্যবসাকে ধনীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিলাসবহুল মহাকাশযান তৈরি করল ভার্জিন গ্যালাক্টিক হোল্ডিং ইনকর্পোরেশন।

আকাশ পরিবহনে পরিচিত নাম ভার্জিন গোষ্ঠীরই একটি শাখা ভার্জিন গ্যালাক্টিক মহাকাশ পর্যটনশিল্প দেখাশোনা করে। স্থানীয় সময় মঙ্গলবার ভার্চুয়াল তাদের নতুন ভার্জিন গ্যালাক্টিক মহাকাশযান বা ভিএসএস ইউনিটি–র উদ্বোধন করেছে কোম্পানি।

ভার্জিনের প্রতিষ্ঠাতা তথা ব্রিটেনের নব শিল্পোদ্যোগী রিচার্ড ব্র‌্যানসন বললেন, ‘‌যখন প্রথমে আমরা ভার্জিন গ্যালাক্টিক শুরু করেছিলাম, তখন আমরা বিশ্বাস করতাম গ্রাহকদের অভিজ্ঞতার উপর, তারপর আমরা মহাকাশযান তৈরি করলাম।’‌

এই মহাকাশযানের কেবিনটিই তাদের পর্যটক টানার মূল আকর্ষণবিন্দু বলে মনে করছে ভার্জিন গ্যালাক্টিক। তবে এই মহাকাশ ভ্রমণ শুধুমাত্র ধনীদের পক্ষেই সম্ভব। কারণ এর টিকিটের দাম জন প্রতি ২,৫০,০০০ মার্কিন ডলার। কেবিনের ভিতর প্রত্যেক পর্যটক পরস্পরকে বিরক্ত না করে নিভৃতে এবং নিরাপদে বসে ব্রহ্মাণ্ডের রহস্য দেখতে পারবেন।

এবছরের শেষেই মহাকাশ পর্যটকদের প্রথম দল নিয়ে যেতে ইচ্ছুক ভার্জিন গ্যালাক্টিক। পর্যটকদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে ওয়াল্ ডিজনি কোম্পানির এক অবসরপ্রাপ্ত কর্মীকে তাদের নতুন সিইও হিসেবে নিয়োগ করেছে ভার্জিন গ্যালাক্টিক।

ভিএসএস ইউনিটি একটি বিশাল বিমানে করে মহাকাশে পৌঁছবে বলে জানা গিয়েছে। আকাশের ৪৫,০০০ ফুট উচ্চতায় বিমানের ক্যারিয়ার মহাকাশযানটি ফেলবে শূন্যে। তারপর এর রকেট ইঞ্জিন চালু হয়ে যাবে। এতে দুজন পাইলট ছাড়া ছয়জন যাত্রী যেতে পারেন। পৃথিবী থেকে ৬৮ মাইল উপরে। নাসার গণনা অনুযায়ী পৃথিবী থেকে ওই দূরত্বই মহাকাশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ধনীদের মহাকাশ ভ্রমণের জন্য বিলাসবহুল মহাকাশযান তৈরি

আপডেট সময় ১০:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০