ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা রাষ্ট্রপতি পদে সবার নজর প্রবীণ বিএনপি নেতা খন্দকার মোশাররফে বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন নকলের মতোই মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি

করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবার পাচ্ছে ১ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা আক্রান্ত হয়ে যারা মারা দুই কর্মকর্তার পরিবার ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি ক্ষতিপূরণ পাচ্ছে। প্রথম ক্ষতিপূরণ পাচ্ছে প্রয়াত প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এবং সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের চিকিৎসক মঈন উদ্দীনের পরিবার।

চলতি ২০২০–২১ অর্থ-বছরের বাজেটে ‘স্বাস্থ্যঝুঁকি বাবদ ক্ষতিপূরণের জন্য বিশেষ অনুদান’ খাতে যে ৫০০ কোটি টাবা বরাদ্দ রয়েছে, তা থেকে এ ব্যয় করা হবে। সরকারের ঘোষণা অনুযায়ী- কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ গ্রেড ভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর মারা গেলে পাবেন ২৫ থেকে ৫০ লাখ টাকা।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ উভয় পরিবারের নামে ৫০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা মঞ্জুরি দিতে দুটি আলাদা চিঠি পাঠিয়েছে একই বিভাগেরই প্রধান হিসাব কর্মকর্তার কাছে।

অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত উভয় চিঠিতে বলা হয়েছে, প্রয়াত প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের চিকিৎসক মঈন উদ্দিনের স্ত্রীদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করবেন অর্থ বিভাগের ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)।

এই দু’জনের পরিবারকে দেওয়ার মধ্য দিয়েই শুরু হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া কার্যক্রম। প্রথমে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর ক্ষতিপূরণ দেওয়া হবে যারা আক্রান্ত হয়েছেন তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবার পাচ্ছে ১ কোটি টাকা

আপডেট সময় ১০:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০