ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ ইসলাম রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিলের গাড়িবহর বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের তাগিদ বস্ত্র ও পাটমন্ত্রীর

দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক: 

আজ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট ও বিপণীবিতান। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্রে জানা গেছে।

সমিতির একটি সূত্র সোমবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তারা। এর প্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

৩০ জুনের আগে দোকান মালিক সমিতিগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিল। তবে ঈদ উপলক্ষে এটি আরো বাড়ানোর দাবি জানায় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

আপডেট সময় ১২:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০