ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশ্বে স্বীকৃত: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশ্বে স্বীকৃত।

তিনি বলেন, বাংলাদেশ এখন ৪৮টি দেশের রাজনৈতিক প্লাটফর্ম ক্লাইমেট ভার্লারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আগামীতে জলবায়ু পবিরর্তন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের ১০০টি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ১ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে এসব চারা রোপণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং সুগন্ধায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হয়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও গাছের চারা রোপণ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী একটি নাগেশ্বর চাঁপাগাছ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি জারুল গাছ এবং পররাষ্ট্র সচিব একটি সোনালু গাছ রোপণ করেন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য দেশের ২৫ ভাগ জমিতে বনায়ন প্রয়োজন। সে হিসেবে আমদের কমপক্ষে আরো ২.৫% গাছ লাগতে হবে। গাছ লাগানোর মাধ্যমে আমরা নদী ভাঙনসহ প্রাকৃতিক বিপর্যয় রোধ করতে পারব। এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রত্যেককে গাছ লাগানোর অনুরোধ করেন। বাংলাদেশ ক্লাইমেট ভার্লারেবল দেশ, কিন্তু আমরা পরিবেশগত সমস্যা মোকাবিলা করে এগিয়ে যেতে চায়। এক্ষেত্রে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করছে যাতে অন্যরা আমাদের অনুসরণ করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশ্বে স্বীকৃত: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০