ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উদ্ভাবনী চিন্তা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

কোভিড-১৯ মহামারিকালীন এবং পরবর্তীকালে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ কর্মক্ষেত্রে গতি এবং পরিমাণ উভয়টিই অত্যাবশ্যকীয় করে তুলেছে।

সোমবার ‘ঢাকা ইয়ূথ ক্যাপিটাল ২০২০’ এর ভার্চ্যুয়াল সম্মেলনে ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই মেগা ইভেন্টের থিম ‘একটি স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য: সমতা এবং সমৃদ্ধি’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ চাইলে অর্থনৈতিক এবং নির্বাহী নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনড়তা বেছে নিতে পারে। আবার অপ্রতিরোধ্য বাধা অতিক্রম করতে নতুন ধারণা, নমনীয়তা এবং গতিশীলতা বেছে নিতে পারে। এক্ষেত্রে যুবকদের তাদের ভবিষ্য নির্মাণে ধারণা এবং উদ্ভাবনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং নেতাদের কাছে সর্বত্র বিশেষ চাহিদা তৈরি করেছে। এই সংকটে কী ধরনের নেতৃত্ব প্রয়োজন, তা পূর্ব নির্ধারিত নয়। কিন্তু এ প্রক্রিয়ার সঙ্গে মানুষের মাইন্ডসেট এবং আচরণ সম্পৃক্ত।

করোনা সংকট মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সরকারের ১২.১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সালেহ বিন গানেম আল আলী, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী আজাদ রহিমভ, ইসলামিক কো-অপারেশন ইয়ূথ ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আইয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উদ্ভাবনী চিন্তা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৭:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০