ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ব্যাটারি ও জুসের মেশিনে মিলল পাঁচ কেজি স্বর্ণ

আকাশ জাতীয় ডেস্ক:  

জেদ্দা থেকে ঢাকায় আসা বিমানযাত্রীর ব্যাগে থাকা জুস তৈরির মেশিন ও ডিজিটাল সাউন্ডবক্সের ব্যাটারির ভেতর থেকে জব্দ করা হয়েছে ৩২টি স্বর্ণবার (পাঁচ কেজি ২০০ গ্রাম)।

শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এসব স্বর্ণবার উদ্ধার করে। এই ঘটনায় একযাত্রীকে আটক করা হয়েছে। তার নাম ইসমাইল হোসেন সরকার।

কাস্টমস জানায়, জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটে (BG-4136) স্বর্ণের একটি চালান আসছে- এমন খবরে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। বিশেষ করে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। তার ল্যাগেজ তল্লাশি করে দুটি জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারি উদ্ধার করা হয়। পরে সেগুলোতে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন পাঁচ কেজি ২০০ গ্রাম।

সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় তিন কোটি ১২ লাখ ২০ হাজার টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটারি ও জুসের মেশিনে মিলল পাঁচ কেজি স্বর্ণ

আপডেট সময় ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০