ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,১৬,১১০, নতুন ২৮৫৬, মৃত্যু ৫০

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮০১ জনে।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানা গেছে।

অধিদফতরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এসময়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে দুই হাজার ৮৫৬ জন মহামারীতে আক্রান্ত হয়েছেন। আর দেশে সর্বমোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ১১০ জন।

তিনি বলেন, এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন দুই হাজার ২০৯ জন। আর নারী ৫৯২ জন। শতাংশ বিবেচনায় পুরুষ ৫৮ দশমিক ৮৬ শতাংশ ও নারী ২১ দশমিক ১৪ শতাংশ।

পরীক্ষা কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরে দেশে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমতির দিকে। তবে এখনো নতুন রোগী শনাক্তের বৈশ্বিক তালিকায় বাংলাদেশ শীর্ষ দশেই রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুয়ায়ী, গত এক সপ্তাহে মোট নতুন রোগী সবচেয়ে বেশি বেড়েছে এমন ১২ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম।

জুনের শুরুর দিকে থেকে বাংলাদেশে দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা তিন হাজারের ওপরে চলে যায়। তখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই তালিকায় স্থান করে নেয় বাংলাদেশ।

এতে বাংলাদেশ অষ্টম থেকে একাদশ স্থানের মধ্যেই থাকছে। চলতি মাসের শুরু থেকে করোনা পরীক্ষার সংখ্যা কমতে শুরু করে। এতে নতুন রোগী শনাক্তও কমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,১৬,১১০, নতুন ২৮৫৬, মৃত্যু ৫০

আপডেট সময় ০৩:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০