ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মাস্ক দুর্নীতি: ঔষধাগারের তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে

আকাশ জাতীয় ডেস্ক:

এন৯৫ মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) এক ডাক্তারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ।

কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক-বর্তমান মিলিয়ে ছয় কর্মকর্তার মধ্যে বাকি তিনজনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ জুলাই তাদেরকে তলব করে নোটিশ পাঠানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠেছে। এছাড়া, অভিযোগ ওঠে সিএমএসডির ৯০০ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের। গত ১০ জুন দুদক এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

মাস্ক দুর্নীতি: ঔষধাগারের তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে

আপডেট সময় ১২:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০