ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ভাইকে শেষ বিদায় দিতে কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

আকাশ জাতীয় ডেস্ক: 

রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের জানাজা আগামীকাল রবিবার নিজ জেলা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। এ জানাজায় অংশ নিতে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিবের পদে থাকা আব্দুল হাই। তার মরদেহ বর্তমানে সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন আবদুল হাই।

বঙ্গভবন জানিয়েছে, মহামারিতে রাষ্ট্রপতির এই সফর নিরাপদ করতে ব্যবস্থা নেয়া হয়েছে। গেল বছরের অক্টোবরে নিজ এলাকা মিঠামইনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৯ মাস পর রবিবার আবার যাবেন জন্মস্থানে। উল্লেখ্য, ডেপুটি স্পিকার ও স্পিকার থাকা অবস্থায় প্রথম ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইকে নিজের একান্ত সচিব পদে নিয়োগ দেন আব্দুল হামিদ। ১৯৫৩ সালে জন্ম নেয়া নিভৃতচারী আবদুল হাই প্রথম জীবনে শিক্ষকতা করলেও, সংসদ সচিবালয়ে জনসংযোগ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বিনিয়োগকারীদের চোখ পিসিই সূচকে

ভাইকে শেষ বিদায় দিতে কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৬:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০