ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৬৫৬১৮, নতুন ৩২০১, মৃত্যু ৪৪

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১। এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

সোমবার (০৬ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২০১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

তিনি আরও জানান, সারাদেশে ৭৩টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২০৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও নারী ১১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী ও সিলেট বিভাগের তিন জন করে ছয় জন, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে ছয় জন, বরিশাল বিভাগের চার জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন, বাসায় মারা গেছেন নয় জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৭৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩১ হাজার ৫৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭৯৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৬৫৬১৮, নতুন ৩২০১, মৃত্যু ৪৪

আপডেট সময় ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০