ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

গরুর হাটে স্বাস্থ্যবিধি ভাঙলে শাস্তি: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গরুর হাট পরিচালনায় ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরণের নির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘গরুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরণের নির্দেশনা দেওয়া হবে। হাট পরিচালনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে আমরা শাস্তিমুলক ব্যবস্থা নেব।’

ডিএসসিসি মেয়র এ সময় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীকে বলেন, ‘করোনা মহামারি বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে, যাতে করে মহামারি করোনার বিস্তার না হয়। এছাড়াও, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

হাটে একমুখী চলাচল নিশ্চিত করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘অস্থায়ী এ সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুক দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে।‘

স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে করপোরেশনের চমৎকার সমন্বয়ের ফলে আমাদের কাজের গতিশীলতাও অনেক বেড়েছে।’

এ সময় অন্যদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

গরুর হাটে স্বাস্থ্যবিধি ভাঙলে শাস্তি: মেয়র তাপস

আপডেট সময় ০৫:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০