ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৬৬০৬ নতুন ৩৯৪৬, মৃত্যু ৩৯

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮২৯ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নুমনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৮৬টি। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাসায় ১১ জন। এদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী সাতজন। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৪৫ জন। মুক্ত হয়েছেন ৩৭৪ জন। মোট আইসোলেশনে আছেন ২২ হাজার ৫০৬ জন। ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৪২৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৬৬০৬ নতুন ৩৯৪৬, মৃত্যু ৩৯

আপডেট সময় ০৩:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০