ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২২৬৬০ নতুন ৩৪৬২, মৃত্যু ৩৭

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৫৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৬২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৬৬০ জনে।

বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪৯ হাজার ৬৫৬ জন।

তিনি আরও জানান, ৬৬ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৪৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৩৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৬০ হাজার ৪৪৪টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের ২৮ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে সাত জন, ময়মনসিংহ বিভাগে তিন জন, সিলেট বিভাগে এক জন, বরিশাল বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন ও বাসায় মারা গেছেন তিন জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দু’জন ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৪৯ জনকে। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২১ হাজার ৮৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ১৫৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৮ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন আট হাজার ৭০৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২২৬৬০ নতুন ৩৪৬২, মৃত্যু ৩৭

আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০