ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

এবার সংসদ সদস্যদের করোনা পরীক্ষার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামী ২৩ জুন থেকে আবার শুরু হচ্ছে। কিন্তু একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার তাদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জনকে সদস্য নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।

এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন আজ রবিবার পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী জানান, এই পরীক্ষা করা বাধ্যমতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন শনিবার (২০ জুন) নমুনা দিয়েছেন। বাকিরা রোববার (২১ জুন) থেকে নমুনা দেবেন। আমরা সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।

এর আগে সংসদের চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মোঃ তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ। করোনা পজেটিভ হওয়াদের অনেকেই স্পিকারের দফতরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল।

এর আগে ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এরই অংশ হিসেবে সংসদে দায়িত্বরতদের করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়। গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়। অনেক আগে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ক্রমাগত করোনা রোগী পাওয়ায় এখনও পরীক্ষা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

এবার সংসদ সদস্যদের করোনা পরীক্ষার নির্দেশ

আপডেট সময় ০৭:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০