ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বিভিন্ন পেশার মানুষের মধ্যে চেক বিতরণ করলেন স্পিকার

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (২১ জুন) পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, করোনা ভাইরাস সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এসব পদক্ষেপ প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে।

অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে বিশ হাজার টাকা করে মোট এক কোটি সত্তর লাখ টাকার চেক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ছয় লাখ ২৫ হাজার টাকার চেক ও ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ নয় কোটি ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার নয়শত ২৫ টাকার চেক বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন জীবিকা সুরক্ষা করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সংকট সময়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অস্বচ্ছলতা দূরীকরণের জন্য নগদ অর্থ সহায়তা ঘোষণা ও সরকারি অনুদান, বিভিন্ন প্রকার প্রণোদনা, স্বাস্থ্য রিমার ব্যবস্থাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন- কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, বিধবা নারী বিভিন্ন সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি। ইতোমধ্যে পীরগঞ্জ উপজেলায়ও ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সব কার্যক্রম অব্যাহত থাকবে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিবুল ইসলাম নয়ন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন। অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপজেলার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বিভিন্ন পেশার মানুষের মধ্যে চেক বিতরণ করলেন স্পিকার

আপডেট সময় ০৫:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০