ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫ অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে: ড. সালেহউদ্দিন আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল ব্যাঙের বিষ দিয়ে বিরোধীদলীয় নেতাকে হত্যা করে রাশিয়া: গোয়েন্দা তথ্য আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা ‘কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই’ রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮,৪৮৯ নতুন ৪০০৮, মৃত্যু ৪৩

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩০৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪০০৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন। এছাড়া একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯২২ টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। এরমধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে দুইজন, সিলেট বিভাগে একজন, ময়মনসিংহে দুইজন এবং রংপুরে বিভাগে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বাসায় মারা গেছেন ১৫ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নারী ১৫ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১৮ জনকে। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১৭ হাজার ১৯৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৬৮ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬ হাজার ৪৪৫ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮,৪৮৯ নতুন ৪০০৮, মৃত্যু ৪৩

আপডেট সময় ০৪:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০