ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল ব্যাঙের বিষ দিয়ে বিরোধীদলীয় নেতাকে হত্যা করে রাশিয়া: গোয়েন্দা তথ্য আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা ‘কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই’ রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করলো বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (অন-অ্যারাইভাল) স্থগিত থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে। তবে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমী ভিসা দেওয়া যাবে।

সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসাপ্রার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু করা পিসিআর কোভিড-১৯ মুক্ত সনদ (ইংরেজিতে অনুবাদ করা) এবং তিনি এদেশের একজন প্রকৃত বিনিয়োগকারী/ব্যবসায়ী মর্মে প্রয়োজনীয় প্রত্যয়ন ও এ সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।

আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ১৫ জুন পর্যন্ত। প্রথমে গত ১৫ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। পরে সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে দফায় দফায় স্থগিতের মেয়াদও বাড়ানো হয়।

এ সময়ে দীর্ঘদিন প্লেন চলাচল বন্ধ রাখা হলেও ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল শুরু হয়, একইভাবে ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে প্লেন চলাচল শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করলো বাংলাদেশ

আপডেট সময় ১২:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০