ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আল্লামা শফী

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে এক সপ্তাহের বেশি সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার দুপুরে আল্লামা শফীকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হয়।তিনি দেশের সবচেয়ে বড় এই কওমি মাদ্রাসাটির মহাপরিচালক।

আল্লামা শফীর ছেলে এবং হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানান, তার বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এজন্য চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসেন। তিনি তার বাবার সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৭ জুন রাতে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আল্লামা শফী। তার চিকিৎসায় নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে কর্তৃপক্ষ। এই প্রবীণ আলেমের করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আল্লামা শফী

আপডেট সময় ০৫:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০