ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

হাঁটাহাঁটি করতে পারছেন ডা.জাফরুল্লাহ, জ্বর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে।তার আর জ্বর আসে নি।রুমের ভেতরে হাঁটাহাঁটি করতে পারছেন এই মুক্তিযোদ্ধা।

শুক্রবার এই তথ্য জানিয়েছেন ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি।তিনি বলেন,করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ক্রমেই উন্নতি হচ্ছে। পরিমাণে অল্প হলেও নিয়মিত খাবার খাচ্ছেন তিনি। তবে শ্বাসকষ্ট থাকায় অল্পমাত্রায় তাকে অক্সিজেন দিতে হচ্ছে।

আর গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ জানান, সকালে স্বাভাবিকভাবেই নাশতা করেছেন ডা. জাফরুল্লাহ। এরপর রুমেই কিছুক্ষণ হাঁটাচলা করেছেন। তার গায়ে জ্বর নেই। তবে হালকা কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। গত ৬ জুনের পর থেকে তার অবস্থার কোনো অবনতি হয়নি।উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, ৫ মে ডা.জাফরুল্লাহর শরীরে করোনা শনাক্ত হয়েছে।প্রথমে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটে এবং পরে বিএসএমএমইউতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা পজিটিভ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

হাঁটাহাঁটি করতে পারছেন ডা.জাফরুল্লাহ, জ্বর নেই

আপডেট সময় ০৫:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০