ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো

আকাশ জাতীয় ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (১২ জুন) এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের সঙ্গে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়াবেন। এমনকি প্লেনের টিকিট কেটে থাকলেও সেটা অনার করবেন।

ড. মোমেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠানো হচ্ছে। এসব পাসপোর্ট মিশনে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, আমিরাত থেকে ভারতের দুই লাখ প্রবাসীকে ফেরত পাঠাচ্ছেন। পাকিস্তানের হাজার হাজার প্রবাসীকে তারা ফেরত পাঠাচ্ছে। তবে আমি অনুরোধ করেছি, প্রবাসী বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষিকাজে লাগাতে পারেন।

প্রবাসী বাংলাদেশিরা সবুজায়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন ড. মোমেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো

আপডেট সময় ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০