ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু, অবস্থা ক্রিটিক্যাল

আকাশ জাতীয় ডেস্ক:  

দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর বাসায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১২ জুন) ভোর রাতে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন নির্বাপণ হলেও দগ্ধ হন সাংবাদিক নান্নু। গুরুতর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, আগুনে ওই রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরের গভীর দগ্ধ। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ( আইসিইউ) নেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সকালে স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, রাত্রিকালীন অফিস শেষ করে বাসায় ফিরে খাওয়া-দাওয়ার পর ভোর রাত ৩টার দিকে হঠাৎ শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাতেই দগ্ধ হন তিনি।

মাত্র ছয় মাস আগে ২ জানুয়ারি ওই একই বাসায় অগ্নিদগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান মিউজিক ডিরেক্টর পিয়াস (২৪) প্রাণ হারান। সেসময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক নান্নু।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভোর রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দু’টি ইউনিট যাওয়ার আগে আগুন নিভে যায়। তবে আগুনের সূত্রপাত গ্যাস বিস্ফোরণে কারণে।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু, অবস্থা ক্রিটিক্যাল

আপডেট সময় ১২:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০