ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ঔষধ নিল নাইজেরিয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে রেমডিসিভির (Remdesivir) ও রেমিভির (Remivir) সংগ্রহ করেছে নাইজেরিয়া।

নাইজেরিয়ার একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চার্টার্ড বিমান পাঠিয়ে এ ঔষধ সংগ্রহ করা হয়। রোববার বিকাল ৫টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ঔষধ নিয়ে কিছুক্ষণের মধ্যেই ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে গত ৬ জুন গভীর রাতে ফোন করে এ বিমানটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে রোববার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঔষধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।

তৌহিদুল ইসলাম আরও জানান, রেমডিসিভির, রেমিভির, স্বল্প সংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে এ সময় সংগ্রহ করা হয়। এ ঔষধের কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সেদেশে এ সব ঔষধ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। বাংলাদেশের গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভুঁইয়ার মাধ্যমে এ সব সামগ্রী বাংলাদেশ থেকে সংগ্রহ করে নাইজেরিয়ার সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ঔষধ নিল নাইজেরিয়া

আপডেট সময় ১০:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০