ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আল্লামা আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে

আকাশ জাতীয় ডেস্ক: 

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৭ জুন) সন্ধ্যার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ৮টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি বলেন, আব্বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।

হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ মাঝেমধ্যেই অনিয়ন্ত্রিত হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

আল্লামা আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে

আপডেট সময় ১০:০১:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০