ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে : আলী রীয়াজ ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত

সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক সোমবার

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ও সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (৮ জুন)।

এদিন জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক রোববার (৭ জুন) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভায় ৪৭ জন সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।

দেশে করোনা ভাইরাস মহামারির কারণে বাজেট অধিবেশনও সীমিত পরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এজন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে আগামী ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সংসদ বরাদ্দ পাচ্ছে ৩৩২ কোটি ১৫ লাখ টাকা। তা সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার সর্বশেষ নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় গত ৭ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেন।

এর আগে সর্বশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক সোমবার

আপডেট সময় ০১:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০