ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহু আকবর’ বলেই চাপাতি নিয়ে সেনাদের উপর হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তি চাপাতি নিয়ে সৈন্যদের উপর আক্রমণ চালালে তাঁকে গুলি করে হত্যা করা হয়।স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ব্রাসেলসের কেন্দ্রস্থলের বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই হামলার ঘটনা ঘটে। এতে একজন সৈন্য তাঁর মুখমণ্ডলে এবং আরেকজনের হাতে আঘাত লেগেছে।

বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, যে ব্যক্তি এই চাপাতি হামলা চালিয়েছে তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনো ‘সন্ত্রাসী তৎপরতার’ অভিযোগ ছিল না। তবে দুই সেনার উপর হামলা চালানোর সময় ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার দিয়ে ওঠেন। এই ঘটনাকে কর্তৃপক্ষ একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করছে।

গত বছরের মার্চের তৃতীয় সপ্তাহে ব্রাসেলসের একটি বিমানবন্দর ও পাতাল রেলে সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। এর পর থেকেই মূলত ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা হিসেবে রাস্তায় সেনা মোতায়েন করা হয়। এর উদ্দেশ্য ছিল যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলেই সেনা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে তৎপরতা শুরু করতে পারেন।

এরপর গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যেই আবার ব্রাসেলসে এই ধরনের হামলার ঘট্না ঘটল।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী টুইটারে লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লাহু আকবর’ বলেই চাপাতি নিয়ে সেনাদের উপর হামলা

আপডেট সময় ১২:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭