ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

৯৩ ভাগ মানুষ শপিংমল না খোলার পক্ষে: সিপিডি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ৯৩ শতাংশ মানুষই শপিংমলে না যাওয়ার পক্ষে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

শনিবার (০৯ মে) ভার্চুয়াল ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, সংস্থাটির জরিপে উঠে এসেছে এমন তথ্য।

ফাহমিদা খাতুন বলেন, ‘জীবন বাঁচাতে গেলে জীবিকার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে কোথাও দ্বন্দ্ব রয়েছে বলে আমরা মনে করি না। তবে প্রথমে জীবন বাঁচাতে হবে, তারপর জীবিকা। এজন্য সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘সাধারণত আমরা দেখেছি, যেখানে মানুষের সমাগম হয় সেখান থেকে করোনার বেশি বিস্তার হয়ে থাকে। এক্ষেত্রে শপিংমল, গণপরিবহন ও কাঁচাবাজার থেকে সংক্রমণ হয় বেশি। এজন্য আমরা ফেসবুকে জরিপ করি। জরিপে দুটি প্রশ্ন করা হয়েছিল। শপিংমল খুলে দেয়া উচিত কি না, সেটার উত্তরে দুই হাজার ২৬৪ জন ভোট দিয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ১০০ জনই দিয়েছেন না ভোট। অর্থাৎ ৯৩ শতাংশ মানুষ শপিংমল বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। আর একটি প্রশ্ন ছিল শপিংমল খোলা হলে আপনি যাবেন কি না? এখানে ভোট দিয়েছেন এক হাজার ৪৭ জন। তাদের মধ্যে এক হাজার জনই শপিংমলে না যাওয়ার পক্ষে রায় দিয়েছেন, যা ৯৬ শতাংশ। এখানেও মানুষ শপিংমলে না যাওয়ার পক্ষে।’

এদিকে করোনা সংক্রমণের শঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত চোখে পড়েছে মার্কেটে না যাওয়ার পক্ষেও।

রোববার (১০ মে) থেকে দেশজুড়ে সীমিত পরিসরে শপিংমল ও বিপণিবিতান খোলার কথা থাকলেও বিভিন্ন স্থানে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন মালিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

৯৩ ভাগ মানুষ শপিংমল না খোলার পক্ষে: সিপিডি

আপডেট সময় ০৭:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০