ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

ঘূর্ণিঝড় অর্ণব: অন্ধ্র উপকূলের দিকে ধাবমান, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমাগত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে। তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় অর্ণব।

মঙ্গলবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার, মোংলা থেকে ৯৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাত হানার সরাসরি কোনো বড় ঝুঁকি নেই। তবে এর প্রভাবে ইতোমধ্যে চট্টগ্রামের মিরসরাইসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়টির গতিপথ ও বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এই বৃষ্টি ও ঝোড়ো বাতাসের প্রভাবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেশি ছিল, যা বাতাসের প্রবাহের কারণে কমে আসবে। তবে এই বৃষ্টিপাতের পরেই দেশে শীত মৌসুম শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, নভেম্বর মাসের শেষ নাগাদ শীতের আমেজ বাড়তে পারে। কার্তিক মাসের আবহাওয়া অনুযায়ী বর্তমানে ভোররাতে হালকা শীতের অনুভূতি বা কুয়াশা থাকাটা স্বাভাবিক। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কেটে যাওয়ার পর আবহাওয়ার পরিস্থিতি নিয়ে পরবর্তী আপডেট জানাবে আবহাওয়া অফিস। বর্তমানে কার্তিক মাস হওয়ায় ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা শীত অনুভূত হওয়া এবং কুয়াশার মতো আবহ তৈরি হওয়া স্বাভাবিক।

আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

ঘূর্ণিঝড় অর্ণব: অন্ধ্র উপকূলের দিকে ধাবমান, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় ১০:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬