ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

প্রতি জেলায় করোনার ল্যাব স্থাপনে আইনি নোটিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে প্রত্যেক জেলায় করোনা শনাক্তকরণের জন্য পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

বুধবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন ইমেইলে আইনি নোটিশ পাঠান।

নোটিশে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিব ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, যেহেতু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ ব্যাধি হিসেবে দেখা দিয়েছে এবং ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ব্যাধিতে অধিকসংখ্যক মানুষ সংক্রমিত কি না সেটা পরীক্ষা করা ছাড়া এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব না। তাই সংক্রমিত করোনাভাইরাস নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করার জন্যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

প্রতি জেলায় করোনার ল্যাব স্থাপনে আইনি নোটিশ

আপডেট সময় ০৮:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০