ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য আরো ৯ বিশেষ ফ্লাইট

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য আরো ৯টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে আগের ফ্লাইটগুলোতে দেশে ফিরেছেন দুই হাজারের বেশি বাংলাদেশি।

মঙ্গলবার (৫) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিল্লির হাইকমিশন জানায়, মঙ্গলবার (৫ মে) আরো ১২৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

দিল্লি, কলকাতা ও মুম্বাই মিশনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী সপ্তাহে আরো চারটি বিশেষ ফ্লাইটে ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে ১০ মে, দিল্লি থেকে ১৪ মে , মুম্বাই থেকে ১২ মে ও বেঙ্গালুরু থেকে ১৩/ ১৫ মে চারটি ফ্লাইটে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশ বিমানের এসব ফ্লাইটের তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়।

এদিকে যাত্রী সংখ্যা ও অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৮-১০ মে, ১৩ ও ১৪ মে চেন্নাই থেকে ইউএস-বাংলা ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার ভারতের দিল্লি থেকে আরো ১২৮ জন বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন। এছাড়াও লকডাউনের পর স্থলসীমান্ত দিয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এদিন দিল্লি থেকে সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ২৬ জন বাংলাদেশি।

ইতোমধ্যে দুই দফায় ভারতে আটকে পড়া দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য আরো ৯ বিশেষ ফ্লাইট

আপডেট সময় ০৮:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০