ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেকের করোনা ইউনিটে তিন দিনে ২৬ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নতুন করোনা হাসপাতালে ভর্তি শুরুর পর থেকে তিন দিনে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার (২ মে) থেকে এ বার্ন ইউনিটে করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের ভর্তি কার্যক্রম শুরু হয়।

সোমবার (৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিট কোভিড হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ।

তিনি জানান, গত শনিবার থেকে নতুন কোভিড হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। আজ সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এখানে সর্বমোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ছিল। বাকিরা সবাই সাসপেক্ট (সন্দেহভাজন)।

কর্মস্থলে ডিউটিরত অবস্থায় ফোনে তিনি আরও জানান, এই তিন দিনে এখানে ৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে আনুমানিক ৪৭ জন করোনা পজেটিভ। ভর্তি রোগীদের মধ্যে বর্তমানে ৬ জন আইসিইউতে আছেন, তাদের অবস্থা তেমন ভালো নয় বলেও জানান তিনি।

রিয়াজ আরও জানান, গত ২ মে ১ জন, ৩ মে ১২ জন, ৪ মে রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৬ জনের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ম অনুযায়ী দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ৩ জনের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢামেকের করোনা ইউনিটে তিন দিনে ২৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০