ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা: ন্যামভুক্তদের নানা মেয়াদি উদ্যোগ নিতে আহ্বান মোমেনের

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংকট মোকাবিলায় জোট নিরপেক্ষ আন্দোলনের (নন-অ্যালাইনড মুভমেন্ট- ন্যাম) সদস্য দেশগুলোকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ন্যামের এক অনলাইন সামিটে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকট মোকাবিলায় সোমবার ন্যামের অনলাইন সামিটে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। সামিটের সভাপতিত্ব করেন ন্যামের বর্তমান চেয়ার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

সামিটে অংশ নিয়ে ড. মোমেন বলেন, করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশের পোশাক শিল্প ও রেমিট্যান্স খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবিলায় ন্যাম সদস্য দেশগুলোর উদ্ভাবন প্রক্রিয়ায় যেতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবিলায় নিতে হবে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন পদক্ষেপ।

সামিটে বক্তব্যকালে করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ড. মোমেন। কোভিড-১৯ মোকাবিলায় ন্যামের সদস্য দেশগুলো সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা: ন্যামভুক্তদের নানা মেয়াদি উদ্যোগ নিতে আহ্বান মোমেনের

আপডেট সময় ০৮:২১:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০