ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

রোজা উপলক্ষে দোকানপাট চালু হবে: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে বন্ধ থাকা দোকানপাট রমজান উপলক্ষে সীমিতাকারে চালু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের শুরুতে বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকাল ১১টায় এই কনফারেন্স শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন,‘করোনায় দেশের মানুষ এবং অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই একমাত্র লক্ষ্য। অর্থনীতিকে সচল রাখতে সুরক্ষার যথাযথ পদক্ষেপ নিয়ে কলকারখানা খোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পগুলো চালু রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাউডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে। সবাইকে স্বাস্থ্য বিধি মানার আহ্বানের পাশাপাশি আবারও তুলে ধরেন বিভিন্ন প্রণোদনার তথ্য।’ তিনি বলেন,‘করোনার সংক্রমণ না হলে ২০২১ সালের মধ্যে দেশে দরিদ্রের সংখ্যা কমানো সম্ভব হতো।’

ভিডিও কনফারেন্সে অংশ নেন রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা জেলার প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

রোজা উপলক্ষে দোকানপাট চালু হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০