আকাশ জাতীয় ডেস্ক:
করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। রবিবার দিবাগত রাত রাত একটার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মুগদা জেনারেল হাসপাতালে পরিচালক ডা. গোলাম নবী তুহিন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে গোলাম নবী বলেন, অধ্যাপক মুনতাসীর গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত বারোটার দিকে শরীর বেশি খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
করোনা উপসর্গ নিয়ে এর আগে গতকাল মুগদা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন। তার করোনা হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। কারণ তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়, তার ইসিজি করাও হয়েছে। কিন্তু পরিস্থিতিরি উন্নতি না হওয়ায় তাকে আইসিউতে নেওয়া হয়।
৬৯ বছর বয়সী মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষকতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ করেছেন।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে সক্রিয় ঢাবির এই শিক্ষক বর্তমানে এই কমিটিতে সহ-সভাপতির পদে রয়েছেন। ২০১৪ সালের ১৭ মে খুলনায় গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি।
এছাড়া একাত্তরের ২৫ শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছেন স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত মুনতাসীর মামুন।
ঢাকার ইতিহাস চর্চার জন্য মুনতাসীর মামুন প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ (ঢাকা চর্চা কেন্দ্র)। তিনি বাংলা একাডেমির একজন ফেলো।
আকাশ নিউজ ডেস্ক 



















