ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মৃতদের দাফনে বাধা দেবেন না: পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে প্রায়ই বাধার সম্মুখীন হতে হচ্ছে পুলিশসহ সংশ্লিষ্টদের। তবে যথাযথ প্রক্রিয়া মেনেই মৃত ব্যক্তির মরদেহ দাফন বা সৎকার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এখানে কাউকে আতঙ্কিত না হয়ে বরং পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানায় পুলিশ সদরদপ্তর।

ভিডিও বার্তায় এআইজি (মিডিয়া) মীর সোহেল বলেন, ‘মৃতদেহ কবর বা সৎকার করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা বাধার শিকার হচ্ছেন। আমরা একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই, যথাযথ স্বস্থ্যবিধি মেনে এবং যথাযথ প্রক্রিয়াতেই মৃতদেহ দাফন/সৎকার করা হচ্ছে। অহেতুক ভয়ের কোনো কারণ নেই।’

যারা বাধা দিচ্ছেন তারা না বুঝেই তা করছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘করোনা কিংবা অন্য কোনো কারণে যারা মারা যাচ্ছেন তারা আমার-আপনারই স্বজন। এ অন্তিম যাত্রায় আমরা তাদেরকে অশ্রদ্ধা করব না।’ তাদের (মৃতদের) প্রতি শ্রদ্ধা রেখে মৃতদেহ দাফন বা সৎকারে পুলিশসহ সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানান তিনি।

এদিকে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে বাহিনীটির সদস্যদের মধ্যে যারা মাঠপর্যায়ে কাজ করেন তাদের মধ্যে আক্রান্তের সংখ্যাটা বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬৪ পুলিশ সদস্য। তাদের নিয়ে সারাদেশে করোনায় মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর মারা গেছেন মোট পাঁচজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় মৃতদের দাফনে বাধা দেবেন না: পুলিশ

আপডেট সময় ০৮:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০