ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের জাতির উদ্দেশে ভাষণ, অতীতের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাবনায় দুই বাসের মুখিমুখি সংঘর্ষে নিহত ২

মে দিবসে শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন এমপি শেখ তন্ময়

আকাশ জাতীয় ডেস্ক: 

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাট সদর উপজেলার ২১টি শ্রমিক সংগঠনের ৬ হাজার ৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়।

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার ও এমপি শেখ তন্ময়ের ব্যক্তিগত তহবিল থেকে এসব শ্রমিকদের এক সপ্তাহের খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট পৌরসভা থেকে আনুষ্ঠানিক ভাবে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের কাছে এসব খাদ্য সহায়তা তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

এ সময়ে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান, প্যানেল মেয়র তালুকদার আবদুল বাকী, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, ১ মে শ্রমিক দের জন্য গৌরবময় দিন। প্রতিবছর শ্রমিকদের এই বিশেষ দিনটি জাকজমকপূর্ণভাবে বাগেরহাটে পালন হতো। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে তা করা হয়নি। এমপি শেখ তন্ময় বাগেরহাট জেলার ৬ হাজার ৩০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন। এই খাদ্য সামগ্রী পেয়ে এ দুর্যোগ মুহূর্তে তাদের পরিবার পরিজন নিয়ে কিছু দিন চলতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা

মে দিবসে শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন এমপি শেখ তন্ময়

আপডেট সময় ১০:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০