ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

রোববার বিএসএমএমইউকে কিট দেবে গণস্বাস্থ্য

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিড-১৯ কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালকে দেয়া হচ্ছে। রোববার করোনাভাইরাস শনাক্তে নিজেদের তৈরি কিট পরী্ক্ষার জন্য হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমরা বিএসএমএমইউ-কে কিট দেব। তারা যে পরিমাণ চাইবে সে পরিমাণ কিটই আমরা রোববার সরবরাহ করব। যেহেতু বিএসএমএমইউ-তে করোনা রোগীর টেস্ট হয়, সেহেতু তারাই পারবেন এই কিটের পরীক্ষা করতে।

ওষুধ প্রশাসন অধিদফতর অনুমতি দেয়ার পর বিএসএমএমইউ কর্তৃপক্ষ হাসপাতালের ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল্লাহ মুন্সীকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যরা গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করবেন। এরপর তারা ওষুধ প্রশাসন অধিদফতরে প্রতিবেদন জমা দেবেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, তারা একেকটি নমুনা অন্তত পাঁচবার করে পরীক্ষা করে দেখেছেন। বিএসএমএমইউর পরীক্ষায়ও তারা সফল হবেন। বিশ্বের বিভিন্ন দেশে তাদের কাছে এই কিট চাইছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট প্রথমে গ্রহণ করেনি সরকার।এরপর বুধবার মার্কিন প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের কাছে ৮০০ কিট চেয়ে চিঠি পাঠায়।এর পরদিন বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদফতর গণস্বাস্থ্যকে তাদের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

রোববার বিএসএমএমইউকে কিট দেবে গণস্বাস্থ্য

আপডেট সময় ১২:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০