ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ১২ বার সতর্ক করেছিল সিআইএ!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৬২ হাজারের বেশি।

এমন পরিস্থিতির মাঝেই সামনে এলো নতুন তথ্য। মহামারি নভেল করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ১২ বার সতর্ক করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ। দেশটির জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে করোনাভাইরাসের ভয়াবহ ক্ষতি সাধনের সক্ষমতা নিয়ে ট্রাম্পের কাছে কমপক্ষে ১২টি প্রতিবেদন দিয়েছিল সিআইএ। কিন্তু সেই সতর্কবার্তায় আমলে না নিয়ে তা হেলায় উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে ভাইরাসটির ভয়াবহতা নিয়ে উদাসীন থাকার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। অনেক বিশেষজ্ঞ বলছেন, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে গড়িমসি করার কারণে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ১২ বার সতর্ক করেছিল সিআইএ!

আপডেট সময় ০৯:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০