ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে মোদির ফোন

আকাশ জাতীয় ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন নরেন্দ্র মোদি।

প্রেস সচিব জানান, ফোনে দুই নেতা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর প্রভাব মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করার ব্যাপারে উভয়ে সম্মত হন। দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেন বলে জানান প্রেস সচিব।

এর আগে গত মার্চে করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই প্রস্তাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত রাষ্ট্র ও সরকারপ্রধানরা সমর্থন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে মোদির ফোন

আপডেট সময় ০৯:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০