ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা : এ্যানি এনসিপির সমাবেশে হামলায় কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি গর্বের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি

১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইনস।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৭ মে পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে (চীন বাদে) সব ধরনের শিডিউল ফ্লাইট ওঠানামা বাতিল করেছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নিষেধাজ্ঞা শেষেও ফ্লাইট পরিচালনা করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আর্থিকসহ নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটি ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে বলা হয়েছে, সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করল।

তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৪:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০