ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতি মোকাবেলায় হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া। হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে জানায় কুয়ালালামপুর।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এক চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অনুরোধ করেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। ঘনিষ্ঠভাবে কাজ করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে।

এছাড়া হিশামুদ্দিন তুন হুসেইন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

আপডেট সময় ০৮:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০