ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

আবারো বাংলাদেশের দিকে রোহিঙ্গা ঠেলে দিচ্ছে মিয়ানমার

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের টেকনাফ উপকূলে প্রায় চারশ রোহিঙ্গাকে উদ্ধারের কয়েকদিন যেতে না যেতেই আরও অন্তত পাঁচশ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমার। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই খবর দিয়েছে।

সম্প্রতি টেকনাফ উপকূলে সাগরে ভাসমান একটি ট্রলার থেকে উদ্ধার ৩৯৬ রোহিঙ্গাকে ১৪ দিনের সংঘনিরোধে পাঠানো হয়েছে। এই ঘটনার ক’দিন না যেতেই মিয়ানমার ফের পাঁচ শতাধিক রোহিঙ্গাবাহী দুটি ট্রলার বাংলাদেশ অভিমুখে ঠেলে দেয়ার খবর এল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস শুক্রবার একটি বার্তা সংস্থাকে জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ শতাধিক রোহিঙ্গা নিয়ে এই দুটি ট্রলারকে মালয়েশিয়া ও থাইল্যান্ড তাদের সীমানায় ঢুকতে দেয়নি। তারা ১৫ দিন ধরে মিয়ানমার জলসীমায় আটকে রয়েছে। দেশটির নৌবাহিনী রোহিঙ্গাবোঝাই ট্রলার দুটো বাংলাদেশের জলসীমার দিকে ঠেলে দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে।

ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্মিথ বলেছেন, রোহিঙ্গাবোঝাই ভাসমান ট্রলারগুলো উদ্ধারের জন্য আঞ্চলিক সরকারগুলোর সমন্বিত চেষ্টা দরকার। এভাবে রোহিঙ্গাদের অনিশ্চিত সমুদ্রযাত্রায় ঠেলে দেওয়া বেআইনি এবং মৃত্যুদণ্ডের মতো।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল দুই শতাধিক রোহিঙ্গাবোঝাই আরেকটি ট্রলার মালয়েশিয়া তাদের জলসীমায় শনাক্ত করেছে। একইসঙ্গে প্রয়োজনীয় রসদ দিয়ে ট্রলারটিকে মালয়েশিয়া গভীর সমুদ্রের দিকে ফেরত পাঠিয়ে দেয় বলেও দাবি করেছে সংগঠনটি।

গেল বুধবার রাতে টেকনাফ উপকূলে একটি ট্রলার থেকে ৩৯৬ রোহিঙ্গাকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এই রোহিঙ্গারা দুই মাস আগে মালয়েশিয়ার উদ্দেশে সাগরে নেমেছিল। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর মিয়ানমারের জলসীমায় ফিরে এলে দেশটির নৌবাহিনী রোহিঙ্গাবোঝাই ট্রলারটি বাংলাদেশের দিকে ঠেলে দেয়। কিন্তু এর আগেই অনাহারে অসুস্থ হয়ে ট্রলারে মারা গেছে অর্ধশত রোহিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

আবারো বাংলাদেশের দিকে রোহিঙ্গা ঠেলে দিচ্ছে মিয়ানমার

আপডেট সময় ০১:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০