ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ১২ তারিখ মজলুম থেকে জালিম হওয়াদের পতন হবে: জামায়াত আমির ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা হবে: নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

করোনা শনাক্তে চালু হচ্ছে আরও ১১ ল্যাব

আকাশ জাতীয় ডেস্ক: 

মারাত্মক আকার ধারণ করতে যাওয়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে রোগটি শনাক্তে পরীক্ষার পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষে শিগগির দেশে আরও ১১টি পরীক্ষাগার চালু হবে। এর মধ্যে ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ছয়টি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন এসব তথ্য।

নাসিমা সুলতানা বলেন, “বর্তমানে দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে আরও ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।’

অতিরিক্ত মহাপরিচালক জানান, ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ছয়টি ল্যাব প্রস্তুত হচ্ছে।

ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।

আর ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট, এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে।

এই ১১টি প্রতিষ্ঠানে সাত থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জন শনাক্ত হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। নতুন রোগীদের মিলিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও সাতজনের। একদিনে মৃত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী

করোনা শনাক্তে চালু হচ্ছে আরও ১১ ল্যাব

আপডেট সময় ০৬:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০